UFO: WATCH: ‘UFO-র দেখা পেয়েছি’, ভিডিয়ো প্রকাশ করে দাবি রুশ মহাকাশচারীর – russian cosmonaut ivan vagner spots 5 apparent ufos

এই সময় ডিজিটাল ডেস্ক: আর পৃথিবী নয়, এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও কি নিজেদের অস্তিত্বের জানান দিয়ে গেল ভিনগ্রহীরা? এই বিতর্কেই এখন তোলপাড় বিজ্ঞানী মহল।

দীর্ঘদিন থেকে চলার জল্পনা ও বিতর্কের মধ্যে এবার বৈজ্ঞানিক মহলে আরও জোরদার হল ভিনগ্রহীদের অস্তিত্ব তত্ত্ব। রুশ মহাকাশচারী ইভান ভাগনের ক্যামেরায় ধরা পড়লেন ‘মহাকাশের অতিথি’রা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) বসে তিনি এমন এক রহস্যজনক বস্তুর সাক্ষাৎ পেয়েছেন যেটিকে ভিনগ্রহী যান বলেই অনুমান করা হচ্ছে। শুধু চাক্ষুষ করাই নয়, সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেছেন ইভান ভাগনের। বিশ্লেষণের জন্য সেই ভিডিয়ো ফুটেজ পাঠানো হয়েছে রুশ গবেষকদের কাছে।

গত এপ্রিল মাসে ISS-এ দেখা দিয়েছিল ‘মহাকাশ অতিথি’রা। দক্ষিণ গোলার্ধে ভিনগ্রহী যান বলে প্রতীয়মান মোট পাঁচটি বস্তুটি উড়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ওই রুশ মহাকাশচারী। সেটি চলে যাওয়ার সময় পিছনে কুমেরুপ্রভা বা কুমেরুজ্যোতির মতো একটি দ্যুতি ছড়িয়ে পড়ছিল। ভিডিয়ো ফুটেজটি এতই তাৎপর্যপূর্ণ যে সেটি বিশ্লেষণের জন্য় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রুশ মহাকাশ গবেষণা সংস্থা Roscosmos-এর মুখপাত্র ভ্লাদিমির ইস্তিমেনকো। সে দেশের মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানিরা ছাড়াও ফুটেজটি রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর মহাকাশ বিশেষজ্ঞরা সেটি পরীক্ষা করে দেখবেন বলে জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাঁদের দেশের মহাকাশচারীর ক্যামেরায় ধরা পড়া রহস্যজনক বস্তুটি কী, সেই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি Roscosmos-এর মুখপাত্র। তাঁর সাফ কথা, এটি সম্পর্কে নিশ্চিতভাবে মন্তব্য করার সময় এখনও আসেনি। পরীক্ষার জন্য ভিডিয়ো ফুটেজটি গবেষকদের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা কী মতামত দেন তার জন্য অপেক্ষা করা হচ্ছে বলেও জানাতে ভোলেননি তিনি।

আরও পড়ুন: ‘ভিনগ্রহী যান’ দেখা গিয়েছে! পেন্টাগনে পেশ রিপোর্ট, ঘোষণা কবে?

এদিকে, Roscosmos-এর হাতে তুলে দেওয়ার পাশাপাশি ‘মহাকাশ অতিথি’দের দর্শন পাওয়ার ওই দৃশ্য গত ১৯ অগস্ট ট্যুইটারে পোস্টও করেন তিনি। এই বস্তুতি আসলে কী, সেই প্রশ্নও সঙ্গে ছুঁড়ে দিয়েছিলেন ফলোয়ারদের জন্য।

পেন্টাগন ভিনগ্রহী কোনও যানের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে সম্প্রতি একটি মার্কিন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। পেন্টাগনের প্রাক্তন কর্তা সামরিক বিশেষজ্ঞ লুই এলিজোন্দোরকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ২০১৫ সালে আমেরিকার পূর্ব উপকূলের উপর আকাশে মার্কিন যুদ্ধ বিমানের সামনে চলে এসেছিল উড়ন্ত চাকি। উল্লেখ্য, মার্কিন নৌসেনার একটি গোপন শাখা UFO সম্পর্কিত বিষয়ে গবেষণা করে।

যাদের নিয়ে এত চর্চা, এত জল্পনা সেই ভিনগ্রহী প্রাণীদের অস্তিত্ব সম্পর্কে রুশ মহাকাশচারীর ভিডিয়ো ফুটেজটি কোনও সুনির্দিষ্ট দিক নির্দেশ করতে পারে কি না, সে দিকেই তাকিয়ে আছে বিজ্ঞানী মহল।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

DNA road accidents in unlock phase | DNA ANALYSIS: Unlock में लोग हुए लापरवाह, सड़क हादसों ने ली इतनी जानें

Fri Aug 21 , 2020
नई दिल्ली: आपको याद होगा जब कुछ महीनों पहले देश में लॉकडाउन था. तब देश की सड़कें सूनी हो गई थीं और सड़क दुर्घटनाओं में भी बहुत कमी आई थी. लेकिन लॉकडाउन हटते ही देश की सड़कें एक बार फिर दुर्घटनाओं का केंद्र बन गई हैं. लॉकडाउन में ढील मिलने […]

You May Like

Breaking News

Recent Posts