corona in india: করোনা LIVE: নতুন আক্রান্তের থেকে রোগমুক্ত বেশি, নয়া নজিরে আশার আলো স্বাস্থ্যমন্ত্রকের! – coronavirus live updates: world, india and west bengal live updates in bengali

-ভারতে সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি হলেও নেপালেও খুব দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছে হু। গত সপ্তাহের তুলনা সংক্রমণের মাত্রা বেড়েছে লেবানন, তিউনিশিয়া ও জর্ডনে। করোনা চিকিৎসায় সব দেশ প্লাজ়মা থেরাপির দিকে নজর দিলেও রাষ্ট্রপুঞ্জ সোমবার জানিয়েছে, করোনাজয়ীদের থেকে প্লাজ়মা নিয়ে আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রক্রিয়া এখনও পরীক্ষামূলক স্তরে।

-সোমবার রাতে তাদের সর্বশেষ অতিমারি সংক্রান্ত রিপোর্টে হু জানিয়েছে, করোনায় সবেচেয়ে ক্ষতিগ্রস্ত আমেরিকা। নয়া সংক্রমণের অর্ধেকই সেই দেশ থেকে। গত সপ্তাহে বিশ্বজুড়ে যে প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৬২ শতাংশই আমেরিকার। যার জন্য চিনকে দায়ী করে কোভিডকে ফের ‘চায়না ভাইরাস’ বলে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

-দৈনিক সংক্রমণ বাড়ায় ফের স্কুল বন্ধ হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। স্বাস্থ্যমন্ত্রী ইয়ো ইউন আজ জানিয়েছন, ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনেই ক্লাস করতে হবে কিন্ডারগার্টেন থেকে হাইস্কুল পড়ুয়াদের। চিনে ক্যাম্পাসে যোগ দেওয়ার পরে পড়ুয়াদের কোভিড পরীক্ষা করানোর কথা ভাবছে বিশ্ববিদ্যালয়গুলি।

-সরকারি ভাবে দেশে মোট সুস্থের সংখ্যা ২৪ লক্ষ পেরিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও জানাচ্ছে, কোভিড পরীক্ষার সংখ্যা বেড়ে চললেও সংক্রমণের হার টানা কমছে। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানান, রোজ মোট পরীক্ষার নিরিখে রিপোর্ট পজ়িটিভ হওয়া অর্থাৎ সংক্রমণের হার অগস্টের প্রথম সপ্তাহে ছিল গড়ে ১১%। এখন তা ৮%।

-১ অগস্ট সারা দেশে যেখানে প্রতি দশ লক্ষে ৩৫৩টি পরীক্ষা হয়েছিল, এখন পরীক্ষার সংখ্যাটা ৬০০ পেরিয়ে গিয়েছে। অথচ সুস্থতার মোট হার প্রায় ৭৬ শতাংশে (৭৫.৯২%) পৌঁছেছে। বিশেষত গত ২৫ দিনে সুস্থের সংখ্যা বেড়েছে ১০০ শতাংশেরও বেশি।

-আন্তর্জাতিক সমীক্ষক ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যানে, ভারতে মোট রোগী ৩১.৯১ লক্ষের বেশি। তাদের হিসেবে মোট সুস্থের সংখ্যাও ২৪.২৫ লক্ষ।

-সেপ্টেম্বরের শেষ দিক থেকে করোনার সংক্রমণ কমতে শুরু করবে বলে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনেছেন তিনি। স্বাভাবিক হবে জীবনযাত্রা। আর তার পরেই জেলা সফরে বেরিয়ে পড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে এ কথা জানান তিনি। পয়লা সেপ্টেম্বর থেকে শেষ ধাপের আনলক পর্ব শুরু হবে। স্কুল-কলেজ ছাড়া বাকি প্রায় সবই খুলে যাবে। ফলে সেপ্টেম্বরের প্রথম দু’সপ্তাহ সংক্রমণ তীব্র হলেও তৃতীয় সপ্তাহ থেকে তা নিম্নগামী হবে বলেই আশা করছেন স্বাস্থ্যকর্তারা।

-রাজ্যে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা রোজই ঘোরাফেরা করছিল ৩ হাজারের গণ্ডিতে। সোমবার সেই ছবিটা বদলে গিয়েছিল এক ঝটকায়। মঙ্গলবারও সেই পরিস্থিতি বহাল রইল। অর্থাৎ নতুন সংক্রমণের সংখ্যা ৩ হাজারের নীচে রইল এ দিনও। সেই সঙ্গে গত কালকের মতো, এ দিনও দৈনিক সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা নতুন সংক্রমণের সংখ্যাকে পেরিয়ে অনেকটা উপরে চলে গেল।

-স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। সেই সঙ্গে এ দিন সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৫১ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৮০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৪ হাজার ৫৪৩ জন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Two directors arrested for fraud of Rs 100 crore | 100 करोड़ रुपए की धोखाधड़ी में दो डायरेक्टर हुए गिरफ्तार, इनके खिलाफ पवन कुमार चौधरी और 30 अन्य लोगों ने शिकायत दी थी

Wed Aug 26 , 2020
नई दिल्ली15 मिनट पहले कॉपी लिंक इनके खिलाफ पवन कुमार चौधरी और 30 अन्य लोगों ने शिकायत दी थी आर्थिक अपराध शाखा ने आम्रपाली अध्या ट्रेडिंग एंड इन्वेस्टमेंट प्राइवेट लिमिटेड के मुख्य प्रबंध निदेशक और निदेशक को गिरफ्तार किया है। इनके नाम संजीव कुमार सिन्हा और नारायण ठाकुर हैं, जिन […]

You May Like

Breaking News

Recent Posts