টানা চার দিন অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম, কলকাতায় আজ কত?
টানা সাতদিন দাম অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয় ৮০.৭৮ টাকা। রাজধানীতে পেট্রলের দাম ৮০.৪৩ টাকাই ছিল। বুধ ও বৃহস্পতিবারের পর শুক্রবারও সেই দাম অব্যাহত থাকল। এই নিয়ে টানা ১৭ দিন দিল্লিতে পেট্রলের থেকে বেশি দামি ডিজেল। বেশি VAT-এর কারণে সেখানে বর্তমানে সর্বকালীন চড়ে আছে ডিজেলের দাম। রাজধানীতে এখন পেট্রলের দামও যা, তা গত ১৯ মাসে ভারতে হয়নি।
কলকাতাতে ডিজেলের দাম মঙ্গলবার লিটারে ২৫ পয়সা বেড়ে হয় লিটারপিছু ৭৫.৮৯ টাকা। পেট্রলের দাম লিটারে ৮২.১০ টাকাই থাকে। শুক্রবারও শহরে এটাই দর জ্বালানির।
শনিবারও অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম, কলকাতায় কত?
চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে…
| শহর | পেট্রলের দাম (₹/লিটার) | ডিজেলের দাম (₹/লিটার) |
| কলকাতা | 82.10 | 75.89 |
| দিল্লি | 80.43 | 80.78 |
| মুম্বই | 87.19 | 79.05 |
| চেন্নাই | 83.63 | 77.91 |
১৬ মার্চ থেকে টানা ৮২ দিন অপরিবর্তিত থাকার পর বেড়েই চলে পেট্রল-ডিজেলের দাম। ডিজেলের দাম অনেকটা বেড়ে যাওয়ায় বেসরকারি বাসের মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন।
বাড়েনি জ্বালানির দাম, এখনও পেট্রলের থেকে দামি ডিজেল! কোথায় কত?
প্রথা অনুযায়ী দেশে সাধারণত পেট্রলের দাম অনেকটাই বেশি থাকে ডিজেলের থেকে। তবে গত কয়েকদিনে নজির সৃষ্টি করেছে ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম মঙ্গলবার সকালের দিকে কিছুটা বেশি ছিল। সব মিলিয়ে মাথায় হাত পড়েছে দেশবাসীর।
আজও অপরিবর্তিত জ্বালানির দাম, দিল্লিতে এখনও পেট্রলের থেকে দামি ডিজেল! কোথায় কত?
