Delhi woman raped: ফের যোগীরাজ্য! লখনউ থেকে দিল্লি ফেরার পথে চলন্ত বাসে ধর্ষিত যুবতী – up: woman raped in private bus on the yamuna expressway on way to delhi from lucknow, one held

হাইলাইটস

  • উত্তরপ্রদেশে ফের ধর্ষণ
  • লখনউ থেকে ফেরার পথে ধর্ষিত দিল্লির যুবতী
  • চলন্ত বাসের মধ্যে ধর্ষণ
  • অভিযুক্ত ওই প্রাইভেট বাসের ক্লিনার
  • ধৃত ‘ধর্ষক’ রয়েছে বিচার বিভাগীয় হেফাজতে

এই সময় ডিজিটাল ডেস্ক: যোগীশাসনে উত্তরপ্রদেশে আদৌ মেয়েদের নিরাপত্তা আছে কি না, সে প্রশ্ন ফের সামনে চলে এল আরও একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। প্রতি সপ্তাহে রাজ্যের কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। বিরোধীরা সোচ্চার হওয়ায়, যোগী সরকারও যথেষ্ট বিব্রত। বিজেপি শাসনে উত্তরপ্রদেশে ‘গুন্ডারাজ’ চলছে, ধর্ষক, অপরাধীরা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এ নিয়ে কটাক্ষও হজম করতে হচ্ছে। যোগী আদিত্যনাথের সরকারকে। তার পরেও কিন্তু ধর্ষণ ঠেকানো যায়নি। এ বার চলন্ত বাসের মধ্যে ধর্ষণ করা হল দিল্লির এক যুবতীকে। কয়েক বছর আগে যে ভাবে বাসের মধ্যে ধর্ষণ করা হয়েছিল নির্ভয়াকে।

নির্ভয়ার মতো বীভত্‍‌স পরিণতি অবশ্য হয়নি দিল্লির এই যুবতীর। স্মার্টফোন থেকে হেল্পলাইনে ফোন করায়, পুলিশ শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় অভিযুক্তকেও। মেয়েটির মেডিক্যাল টেস্ট করিয়ে পুলিশ বাড়িতে তাঁকে পৌঁছে দেয়। অভিযুক্ত ধর্ষককে পাঠানো হয় বিচার বিভাগীয় হেফাজতে।

পুলিশে এফআইআর থেকে জানা গিয়েছে, শনিবার একটি প্রাইভেট বাসে চেপে লখনউ থেকে দিল্লিতে ফিরছিলেন ওই যুবতী। তিনি আদতে দিল্লিরই বাসিন্দা। অভিযোগ, বাসটি যমুনা এক্সপ্রেসওয়ে ধরে আসার সময় ভোরের দিকে তাঁকে ধর্ষণ করা হয়। সেসময় বাসের অন্য যাত্রীরা ঘুমোচ্ছিলেন। ‘ধর্ষক’ ওই বাসেরই হেলপার। ঘটনার পর, বিধ্বস্ত অবস্থায় ১১২ হেল্পলাইনে ফোন করেন নির্যাতিতা। বাসের মধ্যে যৌন নিগ্রহের কথা জানান।

পুলিশ মথুরার মান্ট টোলপ্লাজায় ওই বাসটির জন্য অপেক্ষা করতে থাকে। বেসরকারি বাসটি টোলপ্লাজায় পৌঁছলে, ওই যুবতীকে পুলিশকে তা জানান। পুলিশ প্রস্তুতই ছিল। নির্যাতিতা যুবতীর সঙ্গেই অভিযুক্তকে বাস থেকে নামিয়ে নেওয়া হয়। আরও যাত্রী থাকায় নির্দিষ্ট গন্তব্যের জন্য বাসটিকে ছেড়ে দেওয়া হয়। তার আগে বাসে উঠে প্রয়োজনীয় অনুসন্ধান সেরে নেয় পুলিশ।

আরও পড়ুন:এবার বারাসাত গভর্নমেন্ট কলেজের মেধাতালিকায় সানি লিওনির সঙ্গে মিয়া খলিফাও!

আরও পড়ুন: কোভিড রোগীর ০.২৯% ভেন্টিলেটরে আছেন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

ঘটনার তদন্তকারী অফিসার জানান, ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে রবি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ওই বাসের ক্লিনার। থানায় নিয়ে গিয়ে দু-জনের সঙ্গেই কথা বলে পুলিশ। নির্যাতিতাকে মেডিক্যাল টেস্টের জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে পুলিশ তাঁকে দিল্লির রোহিনীর বাড়িতে পৌঁছে দেয়।

অভিযুক্তকে প্রাথমিক জেরা করে পুলিশ জানতে পারে, রবির বাড়ি উত্তরপ্রদেশের বহরাইচ জেলায়। সে ওই প্রাইভেট বাসটির ক্লিনার। অভিযুক্তকে এদিন আদালতে পেশ করা হলে, বিচারক বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Kangana Ranaut Says She Was Drugged By A Character Actor When She Was Struggling In The Industry

Sat Aug 29 , 2020
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় উঠে এসেছে মাদক চক্রের যোগ থাকার সম্ভবনা। বেশকিছু হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মনে করা হচ্ছে, মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর। এদিকে বি-টাউনে মাদকচক্র নিয়ে বিস্ফোরক দাবি করলেন কঙ্গনা রানাওয়াত। সর্বভারতীয় সংবাদমাধ্যমে কঙ্গনা দাবি করেন, ”আমি যখন মানালি ছেড়েছিলাম তখন […]

You May Like

Breaking News

Recent Posts