Rhea Chakraborty: সুশান্ত বেঁচে থাকলে ওঁকেও জেলে যেতে হত! জামিনের আবেদন দাবি রিয়ার – sushant “took advantage of those closest” for drugs: rhea chakraborty

হাইলাইটস

  • তদন্তের স্বার্থে সুশান্ত বাদে বাকি সবার ফোনের কললিস্ট চেক করা হল।
  • সুশান্তকে মাদক সরবরাহের জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে।
  • অথচ সুশান্তের ফোন একবারও ঘেঁটে দেখা হল না।
  • সুশান্তের কথামতো আমি মাদক কিনেছি।
  • নিজে কোনওদিন নিইনি। আমি তো কোনও অন্যায় করিনি

এই সময় বিনোদন ডেস্ক: ‘সুশান্তের বাড়ির লোকেরা ওর ডিপ্রেশনের কথা জানত। তাও দিদিরা আদরের ভাইকে ফেলে চলে গিয়েছিল। লোকে এখন আমাকেই ডাইনি বলছে। আমার অওকাত নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু সুশান্ত তাঁর নিজের ড্রাগের অভ্যেস বজায় রাখতে আমাদের দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে’- বম্বে হাইকোর্টে জামিনের আর্জিতে এমন কথাই বলেছেন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের দিকেই আঙুল তুললেন তাঁর মৃত্যু মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। বাইকুলা সংশোধনাগারেই রয়েছেন রিয়া চক্রবর্তী। আপাতত ৬ অক্টোপর পর্যন্ত তাঁর জেল-হাজত চলবে। গত ৮ সেপ্টেম্বর এনসিবি গ্রেফতার করে রিয়া চক্রবর্তীকে। সুশান্তের মৃত্যুতে ড্রাগ যোগের হদিশ পেয়েই আলাদা করে তদন্ত শুরু করে এনসিবি। এরপরই রিয়া-সহ মাদক যোগে গ্রেফতার করা হয় ১৮ জনকে।

রিয়া ও শৌভিকের অইনজীবী সতীশ মানশিন্দে বম্বে হাইকোর্টে দুই ভাইবোনের জামিনের আবেদন করেন। কিন্তু বুধবার খুব বেশি বৃষ্টি থাকায় সেই শুনানি হয়নি। জামিনের আর্জিতে রিয়া জানিয়েছেন, সুশান্ত নিজেই যে শুধু ড্রাগ নিতেন এমন নয়। বাড়ির বাকি সদস্যদেরও মাদক সংগ্রহ কার জন্য নির্দেশ দিতেন। রিয়া আরও জানান, ‘সুশান্ত বেঁচে থাকলে যদি ওঁর বিরুদ্ধে ড্রাগ নেওয়ার এই অভিযোগ উঠত তাহলে ওকেও জেলে যেতে হত। হয়তো ওর সাজা হত জামিনযোগ্য এবং খুব বেশি হলে এক বছরের কারাদন্ড হত। সুশান্ত আমার ভাইকেও সুযোগ পেয়ে ব্যবহার করেছে। নীরজকে প্রায়ই সুশান্ত অর্ডার করত ওঁর জন্য গাঁজা বানিয়ে রাখার জন্য। মৃত্যুর তিনদিন আগেও সউসান্তের নির্দেশে একটি বাক্সে গাঁজা ভরে রেখেছিল নীরজ। ওঁর মৃত্যুর পর বেডরুম থেকেই সেই খালি বাক্স পাওয়া যায়। এর থেকেই বোঝা যায়, নিজের স্বার্থসিদ্ধির জন্য কীভাবে ও সবাইকে ব্যবহার করত’।

জামিনের আবেদন পত্রে রিয়া আরও লিখেছেন, ‘তদন্তের স্বার্থে সুশান্ত বাদে বাকি সবার ফোনের কললিস্ট চেক করা হল। সুশান্তকে মাদক সরবরাহের জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে। অথচ সুশান্তের ফোন একবারও ঘেঁটে দেখা হল না। সুশান্তের কথামতো আমি মাদক কিনেছি। নিজে কোনওদিন নিইনি। আমি তো কোনও অন্যায় করিনি। বড় দাদার মতো শৌভিকের সঙ্গে মিশত সুশান্ত। ওঁদের দুজনের পছন্দ একই রকম ছিল। বুদ্ধি করে আমার ভাইকেও ব্যবহার করে নিল’।

আরও পড়ুন
কথা শুরু আইনজীবীদের সঙ্গে, শুক্রে NCB-র মুখোমুখি দীপিকা?

এদিকে ড্রাগ কাণ্ডে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রাকুল প্রীতের বাড়িতে পৌঁছে গিয়েছে NCBএর সমন। এই সপ্তাহেই এনসিবির দফতরে হাজিরা দেবেন তাঁরা।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ফিট ইন্ডিয়া মুভমেন্টের বর্ষপূর্তিতে বিরাটের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী, গর্বিত কোহলি

Wed Sep 23 , 2020
নিজস্ব প্রতিবেদন:  বৃহস্পতিবার ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর বর্ষপূর্তি। এই উপলক্ষে কেন্দ্রীয় সরকার একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। ‘ফিট ইন্ডিয়া ডায়ালগ’- নামে এই উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের খ্যাতনামা ক্রীড়াবিদ এবং ফিটনেস বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। আর সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকেও আমন্ত্রণ […]

You May Like

Breaking News

Recent Posts