করোনা আক্রান্ত হওয়ায় জলঙ্গির তৃণমূল বিধায়কের ঠাঁই হল আইসোলেশনে, Due to Corona positive result TMC MLA from Jalangi abdul razzak has been sent to isolation

একদিনের জন্য বসে বিধানসভা

একদিনের জন্য বসে বিধানসভা

প্রথমে ঠিক হয়েছিল ৯ ও ১০ সেপ্টেম্বর বিধানসভা বসবে। কিন্তু পরে ঠিক করা হয় একদিনের জন্যই বসবে বিধানসভা। বুধবারই সেই বিধানসভা বসে।

বিধানসভায় করোনা পরীক্ষা

বিধানসভায় করোনা পরীক্ষা

বিধানসভার বৈঠকে যেতে হলে বিধায়ক-সহ বাকিদের করোনার রিপোর্ট নেগেটিভ হওয়া জরুরি। সেই মতো মঙ্গলবার থেকে শুরু করা হয় করোনার পরীক্ষা।

১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ

১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ

মন্ত্রী, বিধায়ক, নিরাপত্তারক্ষী, গাড়ির চালক এবং সাংবাদিকদের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে থেকে ১ বিধায়ক, বিধানসভার ২ কর্মী, ৫ পুলিশকর্মী, ১ গাড়ির চালক এবং ১ জন সাংবাদিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

রাজনীতিকদের মধ্যে করোনা সংক্রমণ

রাজনীতিকদের মধ্যে করোনা সংক্রমণ

রাজনীতিকদের মধ্যে করোনা সংক্রমণ যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। তার মধ্যে তৃণমূলের জন প্রতিনিধিদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে দুই বিধায়কের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ফলতার তমোনাশ ঘোষ এবং এগরার সমরেশ দাস। ইতিমধ্যেই যাঁরা করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন, তাঁরা হলেন, সুজিত বসু., সৌমেন মহাপাত্র, জটু লাহিড়ী, দুলাল দাস, রুকবানুর রহমান। দিন দুয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতালে ভর্তি বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।

করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। এছাড়াও আক্রান্ত হয়েছিল ফুয়াদ হালিম এবং মহঃ সেলিম, অনাদি সাহু। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনায় সংক্রমিত হয়েছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

India-China Tensions: মোটর বোটে ফের ভারতীয় সীমানায় ঢুকতে গিয়ে তাড়া খেয়ে ফিরল চিনাসেনা - ladakh tensions: chinese troops tried to breach indian border using motor boats, say sources

Thu Sep 10 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চরম উত্তেজনার মধ্যে আরও একবার ভারতীয় সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করল চিনের পিপল’স লিবারেশ আর্মি, পিএলএ। ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে, আবারও ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে লালফৌজ। সূত্রের খবর, প্যাংগং লেকের পশ্চিম তীর দিয়ে মঙ্গলবার একাধিক মোটর বোটে চেপে লালফৌজ […]

You May Like

Breaking News

Recent Posts