বৃহস্পতিবার আইপিএলের প্রস্তুতির ফাঁকেই ধোনি ট্যুইট করেন। প্রথম ট্যুইটে তিনি লেখেন, ‘চূড়ান্ত অন্তর্ভুক্তি অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের সেরা মানের ৪.৫ জেনারেশন যুদ্ধবিমান বিশ্বের সেরা পাইলটদের পেল। আমাদের পাইলটদের হাতে এবং ভারতীয় বায়ুসেনার বিভিন্ন বিমানের মিশেলে শক্তিশালী পাখির মারণ ক্ষমতা আরও বাড়বে।’
এখানেই থেমে না থেকে আরও একটি ট্যুইট করেন মাহি। চেন্নাই সুপার কিংস অধিনায়ক সেই ট্যুইটে লিখছেন, ‘আমরা আশা করব মিরাজ ২০০০-এর সার্ভিস রেকর্ডও ছাপিয়ে যাবে রাফাল।’
আরও পড়ুন: ‘বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তি কড়া বার্তা দিল বিশ্বকে’, পরোক্ষে চিনকে হুঁশিয়ারি রাজনাথের
ভারতীয় বায়ুসেনার ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হয়েছে ফরাসি যুদ্ধবিমানগুলিকে। সেই স্কোয়াড্রনকে শুভেচ্ছা জানিয়েই ধোনি লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে সুখোই ৩০এমকেআই আমার প্রিয় বিমান।’ গত ২৯ জুলাই অম্বালা বিমানঘাঁটিতেই অবতরণ করেছিল পাঁচটি রাফাল যুদ্ধবিমান।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
