কেন বিজেপিতে, ব্যাখ্যা করলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু, Why he is in BJP explains MLA Subhranshu Roy

তৃণমূলের মিছিল থেকে বাড়ির সামনে প্রস্রাব

তৃণমূলের মিছিল থেকে বাড়ির সামনে প্রস্রাব

শুভ্রাংশু রায় জানিয়েছেন তাঁর বাবা মুকুল রায় ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন। তারপরেই দুই বছর তিনি তৃণমূলে ছিলেন। যদিও সেই সময়ের মধ্যে তাঁকে নানা অপমান সহ্য করতে হয়েছে তৃণমূলে। শুভ্রাংশুর অভিযোগ তৃণমূলের মিছিল গেলে, সেই মিছিল থেকে বাড়ির সামনে প্রস্রাব পর্যন্ত করা হয়েছে।

বিজেপিতে যোগদানের অন্যতম কারণ বাবা

বিজেপিতে যোগদানের অন্যতম কারণ বাবা

শুভ্রাংশু রায় বলেছেন, তাঁর বিজেপিতে যোগদানের অন্যতম কারণ হলেন বাবা। এব্যাপারে তিনি ছোটবেলায় ঠাকুরমার রামায়ন মহাভারত পড়ে শোনানোর কথা জানান তিনি। সেখান থেকেই তিনি বলেন, রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন বাবার কথা রাখতে। তৃণমূলে থাকার সময় তিনি দেখেছেন, কীভাবে তাঁর বাবাকে অপমান করা হচ্ছে। তারই জবাব দিতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

অপমানকারীদের যোগ্য জবাব দিতে বিজেপিতে

অপমানকারীদের যোগ্য জবাব দিতে বিজেপিতে

শুভ্রাংশু রায় জানিয়েছেন, বাবার অপমাণকারীদের যোগ্য জবাব তিনি দিতে চান। যারা তার বাবাকে গদ্দার বলেছে তাদের বাংলা থেকে সরাতেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া বলে জানিয়েছেন তিনি।

তৃণমূলে ব্রাত্য করে রাখা হয়েছিল

তৃণমূলে ব্রাত্য করে রাখা হয়েছিল

মুকুল রায়ের পুত্রের অভিযোগ বাবার তৃণমূল ত্যাগের পর তাঁকে সেখানে ব্রাত্য করে রাখা হয়েছিল। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর অমিত শাহ, জেপি নাড্ডারা তাঁর পিঠে হাত রেখে কথা বলেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

টাকা নিয়ে বিশ্বভারতীতে ব্যবসায়ীদের ঢোকাচ্ছে তৃণমূল : দিলীপ ঘোষ

Fri Sep 11 , 2020
By : Oneindia Video Team Published : September 08, 2020, 06:15 Duration : 01:57 01:57 টাকা নিয়ে বিশ্বভারতীতে ব্যবসায়ীদের ঢোকাচ্ছে তৃণমূল : দিলীপ ঘোষ Source link

Breaking News

Recent Posts