করোনা সংক্রমণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষকে একযোগে নিশানা রাজ্যপালের, Governor Jagdeep Dhankhar gives message Mamata Banerjee and Dilip GHosh about Corona awareness

West Bengal

oi-Sanjay Ghoshal

দিন কয়েক আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, করোনা চলে গিয়েছে। এবার সেই করোনা চলে যাওয়ার প্রসঙ্গে টেনেই রাজ্যপাল জগদীপ ধনখড় সচেতন করলেন রাজ্যবাসীকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে রাজ্যপাল টুইটে লেখেন- যাঁরা মনে করছেন করোনা চলে গিয়েছে, তাঁরা আরও একবার ভাবুন।

যাঁরা ভাবছেন করোনা চলে গিয়েছে, আরও একবার ভাবুন, কাকে নিশানা

রাজ্যপাল সোমবার টুইটে লেখেন- করোনার জন্য সতর্কতা জরুরি। সতর্ক থাকুন, সব সময় মাস্ক পরুন। এদিন চাঁছাছোলা ভাষায় করোনা সচেতনতার বার্তা দেন রাজ্যের সাংবিধানিক প্রধান। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেননি তিনি। তাঁর টুইট বার্তায় খোঁচা ছিল বিজেপির রাজ্য সভাপতির উদ্দেশ্যেও।

রাজ্যপাল লেখেন, রাজ্যো করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মোট মৃতের সংখ্যাও ছাড়িয়েছে ৪ হাজার। তারপরেও যাঁরা মনে করছেন করোনা চলে গিয়েছে, তাঁরা আরও একবার ভাবুন। মাস্ক পরুন, সতর্ক থাকুন। বয়স্ক ও অসুস্থ মানুষের প্রতি বিশেষ নজর দিন।

উল্লেখ্য, শুধু বাংলার নয়, গোটা দেশই করোনা গ্রাসে। দেশে এখন প্রতিদিন ৯০ হাজারের উপর করোনা সংক্রমণ বাড়ছে। ৫০ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়ে করোনা সংক্রমণ। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলানাড়ু, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের গ্রাফও ঊর্ধ্বমুখী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

coronavirus: দিল্লিতে পজিটিভ, জয়পুরে নেগেটিভ! করোনার টেস্ট রিপোর্টে ধন্দে সাংসদ - tested positive in delhi, negative in jaipur, nagaur's mp hanuman beniwal shares report

Mon Sep 14 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে করোনার দু’রকম রিপোর্ট দেখে ধন্দে পড়লেন রাজস্থানের নাগৌরের সাংসদ হনুমান বেনিওয়াল। তিনি আদৌ করোনায় আক্রান্ত কি না, বুঝে উঠতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি দু’টি রিপোর্ট তিনি শেয়ারও করেছেন। কিন্তু, যে হেতু দিল্লিতে তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ আসে, তাই সংসদের বাদল অধিবেশনে […]

You May Like

Breaking News