আল কায়েদার জাল মালদহেও, অভিযান শুরু এনআইএ-র, Al-Queda operatives are working in Malda also, NIA has started investigation

গ্রেফতার মুর্শিদাবাদের নয়

গ্রেফতার মুর্শিদাবাদের নয়

শনিবার সকালে এনআইএ অভিযানে গ্রেফতার হয়েছে নয় জন। এদের তিনজনকে কেরলের এর্নাকুলাম থেকে এবং ৬ জনকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হলেও সবারই আদি বাড়ি মুর্শিদাবাদে। ডোমকলের ৩, জলঙ্গির ৪ এবং রানিনগরের ২ জনকে এদিন গ্রেফতার করা হয়েছে। যাদেরকে ইতিমধ্যেই এনআইএ তাদের হেফাজতে পেয়েছে তারা হল নাজমুস সাকিব, লিও ইয়ান আহমেদ, আল মামুন কামাল, মইনুল মণ্ডল, আতিউর রহমান, আবু সুফিয়ান, মোশাররফ হোসেন, ইয়াকুব বিশ্বাস, মুর্সিদ হাসান।

হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল ২২ জন

হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল ২২ জন

যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের এখটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। সেই গ্রুপের মোট সদস্য ছিল ২২ জন। নয়জনকে বাদ দিলে বাকিদের বেশিরভাগই মালদহের বাসিন্দা। এমনটাই দাবি এনআইএ-র।

মালদহের যে সব জায়গা সন্দেহভাজনদের আনাগোনা

মালদহের যে সব জায়গা সন্দেহভাজনদের আনাগোনা

তদন্তকারীদের তালিকায় সন্দেহভাজনরা যেসব জায়গায় আনাগোনা করে, সেইসব জায়গার মধ্যে রয়েছে, বৈষ্ণবঘাটা, কালিয়াচকের মতো এলাকা।

ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে জিজ্ঞাসাবাদ

ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে জিজ্ঞাসাবাদ

এনআইএ ৯ ধৃতকে ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আপাতত ৫ দিন সময় পেয়েছে তারা। জিজ্ঞাসাবাদ করে, মালদহ, মুর্শিদাবাদ ছাড়াও কোন কোন জায়গায় আল কায়েদা অপারেটিভদের আনাগোনা চলছে, তাও স্পষ্ট করতে চায় এনআইএ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Reserve Bank of India - Press Releases

Mon Sep 21 , 2020
April 14, 2015 Dear All Welcome to the refurbished site of the Reserve Bank of India. The two most important features of the site are: One, in addition to the default site, the refurbished site also has […]

You May Like

Breaking News

Recent Posts