IPL 2020 Live Score KKR vs MI: Kolkata Knight Riders vs Mumbai Indians 5th IPL 2020 Live Score From Sheikh Zayed Stadium, Abu – KKR vs MI 2020 Scorecard: প্রতিপক্ষ মুম্বই, আজ শুরু নাইটদের লড়াই

হাইলাইটস

  • ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতে IPL-এর আগে দল নিয়ে আত্মবিশ্বাসী নাইটদের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম।
  • আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স।
  • KKR-এর জয় হবে! শাহরুখ খানকে ট্যাগ করে টুইটে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার IPL-এ নিজেদের লড়াই শুরু করল দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতে IPL-এর আগে দল নিয়ে আত্মবিশ্বাসী নাইটদের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ইয়ং মর্গ্যানের মতো তারকা টি টোয়েন্টি প্লেয়ারদের দিকে তাকিয়ে কলকাতা। সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। গত IPL-এ গৌতম গম্ভীরের থেকে অধিনায়কত্বের রিমোট কন্ট্রোল যায় দীনেশ কার্তিকের হাতে। তবে ২০১৯ IPL-এ মাত্র ৬ ম্যাচে জয় পান নাইটরা। সুযোগ হয়নি প্লে অফে যাওয়ারও। এবার তাই নয়া টিম ও নয়া উন্মাদনা নিয়ে নামছেন শাহরুখ খানের দলের ক্রিকেটাররা।

KKR vs MI ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট বাংলায় জানুন এই সময় ডিজিটালে:

— টুর্নামেন্টের শুরুতেই রোহিত শর্মার অধিনায়কত্বে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হওয়া তাঁর টিমের পক্ষে ভালো বলে জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন দীনেশ কার্তিক। তিনি বলেন, ‘মুম্বই ইন্ডিয়ানসের কাছে সব বিশ্বমানের খেলোয়াড় আছে। ওদের লাইনআপ যথেষ্ট ভালো। যে সংখ্যক আইপিএল শিরোপা ওরা জিতেছে, তার থেকেও এটাই প্রমাণিত হয়। তবে প্রতি বছরই একটা নতুন বছর। আশা করছি কালকের ম্যাচ দারুণ হবে।’

— মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড খুব একটা ভালো নয়। এই দুই দল এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে এবং তার মধ্যে ১৯ বারই জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ানস।

— এদিকে, চেন্নাইয়ের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে মুম্বই। কলকাতা ম্যাচ জিততে মরিয়া থাকবে তারা।

দেখুন: বুর্জ খলিফার আলোর সাজে KKR-এর রঙের খেলা

– KKR-এর জয় হবে! শাহরুখ খানকে ট্যাগ করে টুইটে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

– আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স।

কে কে রয়েছে এবারের কলকাতা নাইট রাইডার্সের দলে? এক ক্লিকে জানুন KKR- টিম-শক্তি।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sanjay Khan's wife and Sussanne Khan’s mother Zarine Katrak has tested positive for COVID-19. Sister Farah Khan Ali Informs And Shares A Health Update | संजय खान की पत्नी और सुजैन खान की मां जरीन हुईं कोरोना संक्रमित, बहन फराह अली ने जानकारी देते हुए लोगों से मास्क पहनने की अपील की

Wed Sep 23 , 2020
Hindi News Entertainment Bollywood Sanjay Khan’s Wife And Sussanne Khan’s Mother Zarine Katrak Has Tested Positive For COVID 19. Sister Farah Khan Ali Informs And Shares A Health Update 2 घंटे पहले कॉपी लिंक मां जरीन और पिता संजय खान के साथ सुजैन। अभिनेता ऋतिक रोशन की पूर्व पत्नी सुजैन […]

You May Like

Breaking News

Recent Posts