মুকুল রায়, রাহুল সিনহা আর অনুপম হাজরাকে নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন জয় , Jay Banerjee expresses his comments on Mukul Roy, Rahul Sinha and Anupam Hazra

মুকুল রায় ধৈর্যের পরীক্ষা দিয়েছেন

মুকুল রায় ধৈর্যের পরীক্ষা দিয়েছেন

মুকুল রায়ের বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হওয়া প্রসঙ্গে জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুকুলদা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। অবশেষে তিনি পদ পেয়েছেন।

রাহুল সিনহা তাঁর গুরু

রাহুল সিনহা তাঁর গুরু

জয় বন্দ্যোপাধ্যায়কে রাহুল সিনহা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাহুলদা বিজেপিতে তাঁর গুরু। কেননা তিনি সভাপতি থাকার সময়েই দলে যোগ দিয়েছিলেন জয়। জয় বলেছেন, সাময়িক অভিমান হয়েছে তাঁর। বিষয়টি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কেন্দ্রীয় নেতারা তাঁর(রাহুল) জন্য কিছু একটা ভাববেন বলেও মন্তব্য করেছেন জয়।

দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অনুপমের

দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অনুপমের

অনুপম হাজরার মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরা মন্তব্য প্রসঙ্গে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। মুখ্যমন্ত্রী এবং মহিলা সম্পর্কে মন্তব্য করার আগে কথায় সংযম প্রয়োজন বলেও মত তাঁর। তিনি আরও বলেন, একজন শিক্ষিত ছেলের মুখে এই ধরনের মন্তব্য শোভা পায় না।

মোদী, শাহ, নাড্ডাতেই ভরসা

মোদী, শাহ, নাড্ডাতেই ভরসা

জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার ওপর ভরসা আছে তাঁর। দলে বর্তমান পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ওনারা যেটা ভাল বুঝেছেন, সেটা করেছেন। জয় বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি নরেন্দ্র মোদীকে দেখে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি রামকৃষ্ণের মতো দেখেন নরেন্দ্র মোদীকে, বলেছেন জয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

dc vs srh live score: Sunrisers Hyderabad vs Delhi Capitals IPL 2020 Live Score From Sheikh Zayed Stadium, Abu Dhabi - SRH vs DC 2020 Scorecard: দিল্লির বিজয়রথ থামাতে পারবে হায়দরাবাদ? নজর রাখুন লাইভে

Tue Sep 29 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: আইপিএল-এ প্রথম ম্যাচে পাঞ্জাবকে সুপার ওভারে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ধোনির চেন্নাইকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে দাঁড়িয়ে দিল্লি। এ দিকে, ঠিক উল্টো পরিস্থিতিতে হায়দরাবাদ। পয়েন্ট টেবলের ঠিক প্রথমেই রয়েছে দিল্লি। আর হায়দরাবাদ এক্কেবারে শেষে। দিল্লিকে আজ কি রুখতে পারবে হায়দরাবাদ। নজর রাখুন লাইভে… – কেমন দল নামাচ্ছে […]

You May Like

Breaking News

Recent Posts