নাসার Human Exploration & Operations Mission Directorate-এর জন্য প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে ক্যাথিকে। ১৯৯২ সালে নাসায় যোগ দেন ক্যাথি। গত ৩০ মে স্পেস এক্স (SpaceX)-এর রকেটে দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space Station) পাঠানো হয়। এই প্রথম বাণিজ্যিক অভিযানে মহাকাশে মানুষ পাঠানো হয়।
স্পেস এক্স, বোয়িং এবং আরও যে সব কোম্পানি নিরাপদে মানুষকে মহাকাশে পাঠানোর যান নির্মাণ করছে, তাদের স্পেস ক্যাপসুল পরীক্ষা করার কাজে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন ক্যাথি। নাসার সঙ্গে গাটছড়া বেঁধেই এই কোম্পানিগুলি মহাকাশযান নির্মাণ করছে। নাসার জন্য বাণিজ্যিক মহাকাশ অভিযান নির্মাণের এই প্রকল্প প্রায় এক দশক আগে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার (Barack Obama) পরামর্শে শুরু হয়। তার আগে নাসা নিজেই যাবতীয় রকেট ও মহাকাশ যান নির্মাণ করত।
