mig-29k fighter jets: চিনকে চাপে রাখতে লাদাখের বিমানঘাঁটিতে উড়িয়ে আনা হচ্ছে নৌবাহিনীর MiG-29K যুদ্ধবিমান – border tensions with chinaindian: navy to move mig-29k fighter jets to north amid border row with china

এই সময় ডিজিটাল ডেস্ক: সামরিক স্তরে কয়েক দফায় আলোচনার পর লাল ফৌজ আপাতত পিছিয়ে গেলেও চিনকে যে ভরসা করা যায়, তা দ্বিধাহীন ভাবে স্বীকার করে নিতে কুণ্ঠা করেননি দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতের সামরিক কর্তাদেরও তা অজানা নয়। অতীত থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে রাখছে ভারত। ভারতীয় নৌ-বাহিনীর হাতে থাকা একাধিক MiG-29K যুদ্ধবিমান সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেশের উত্তরাঞ্চলে, বায়ুসেনার একাধিক বিমানঘাঁটিতে। ভারত-চিন সীমান্ত নিয়ে ভবিষ্যতে যদি একই রকম সংঘাতের আবহ তৈরি হয় বা চিনা সেনা যদি আগ্রাসনের চেষ্টা করে, সে ক্ষেত্রে দ্রুত প্রত্যাঘাতের জন্যই ভারতীয় নৌ-বাহিনীর এই তত্‍‌পরতা। মঙ্গলবার ভারতীয় নৌসেনার বিশেষ এক সূত্রে এ খবর জানা গিয়েছে।

নৌবাহিনীর হাতে ৪০ টিরও বেশি MiG-29K যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে ১৮টি যুদ্ধবিমানই মজুত রয়েছে দেশের একমাত্র বিমানবাহক, আইএনএস বিক্রমাদিত্যে (INS Vikramaditya)। বাকিগুলি মোতায়েন রয়েছে গোয়ায়।

নৌবাহিনীর এক আধিকারিক জানান, বর্তমান সুরক্ষা পরিস্থিতি মাথায় রেখে রাশিয়ায় তৈরি এই যুদ্ধবিমানের কয়েকটি গোয়া থেকে দেশের উত্তরাঞ্চলে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে সরিয়ে আনা হচ্ছে। আর এক আধিকারিকও জানিয়েছেন, উত্তর ভারতের লাদাখ সেক্টরের বিমানঘাঁটিতে বেশ কয়েকটি MiG-29K যুদ্ধবিমান উড়িয়ে আনা হচ্ছে। তবে, লাদাখে ক’টি যুদ্ধবিমান আসছে, তা পরিষ্কার করে কেউ-ই জানানি।

জানা গিয়েছে, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে পরামর্শ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্দেশ দিয়েছেন। তার প্রেক্ষিতেই বেশ কয়েক’টি MiG-29K যুদ্ধবিমান উত্তর ভারতে বায়ুসেনার ঘাঁটিগুলিতে উড়িয়ে আনা হচ্ছে।

আরও পড়ুন:আপাতত ‘শান্তিচুক্তি’, সীমান্তে সদ্ভাব রাখতে প্রস্তুত চিনও!

এর আগে প্রধানমন্ত্রী স্থলসেনা, বায়ুসেনা এবং নৌ-বাহিনীকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই নৌসেনার হাতে থাকা এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের যে বিমানঘাঁটিগুলি আছে, সেখানে মোতায়েন করা হচ্ছে। তবে, নৌ-বাহিনীর ভূমিকা এ ক্ষেত্রে কী হবে, তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত করা যায়নি। এ প্রসঙ্গে নৌ বিষয়ক বিশেষজ্ঞ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) ডি কে শর্মা বলেন, যদি হাতে আমাদের ‘সম্পদ’ থাকে, অপারেশনাল পাইলট থাকেন, তা হলে আমরা কেন এর ব্যবহার করব না?

Watch: রাতের অন্ধকারেও বায়ুসেনার শ্যেনদৃষ্টি পূর্ব লাদাখে

ভারত মহাসাগরে চিনা সেনার গতিবিধির দিকেও সর্বক্ষণ নজর রাখছে ভারতীয় নৌসেনা। নৌসেনার তরফে এদিন জানানো হয়েছে, ভারত মহাসাগরের দিক থেকে কোনও আক্রমণ ঘটলে, তার জন্য প্রস্তুত আছে নৌ-বাহিনী।

আরও পড়ুন: ভারতের সেনা তো আছেই, তাঁবু উড়িয়ে চিনা ফৌজকে শিক্ষা দিচ্ছে গলওয়ান নদীও!

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ-মহড়া চালিয়েছে ভারতীয় নৌসেনা। সমর বিশেষজ্ঞদের মতে, চিনকে চাপে রাখার কৌশল হিসেবেই ছিল এই যৌথ নৌ-মহড়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

sharjeel imam: গুয়াহাটি কেন্দ্রীয় কারগারে করোনা আক্রান্ত JNU ছাত্রনেতা শারজিল ইমাম - jnu student leader sharjeel imam tests positive for covid-19 in guwahati central jail

Tue Jul 21 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশদ্রোহিতার মামলায় অভিযুক্ত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্র শারজিল ইমাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে অসমের গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন JNU-এর এই ছাত্রনেতা। গুয়াহাটির এই কেন্দ্রীয় কারাগারে এ পর্যন্ত ৪৩৪ বন্দির করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে শারজিলও রয়েছেন। শারজিলকে রাজধানীতে […]

You May Like

Breaking News

Recent Posts