— অসমের সর্বকনিষ্ঠ করোনা রোগী ৯ বছরের এক বালিকা।
— মৃত্যুর নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এল মেক্সিকো।
— ২৭ মে-এর পর একদিনে সর্বোচ্চ মৃত্যু আমেরিকায়। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৪৫৩ জনের।
— শুক্রবার পর্যন্ত গোটা দেশে ১ কোটি ৮৮ লক্ষ ৩২ হাজার ৯৭০ জনের টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে ১৩ হাজার ৬৩৬ জনের।
— ভারতের সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। ৪ লক্ষ ১১ হাজার ৭৯৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত ১১,১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ২৬৬ মৃত্যু-সহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৭২৯।
— তামিলনাড়ুতে মোট আক্রান্ত ২ লক্ষ ৩৯ হাজার ৯৭৮। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৮৩৮ জনের। গত ২৪ ঘণ্টায় ৯৭ জন মারা গিয়েছেন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৯৩ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের।
— রাজধানীতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৪০৩। এখনও পর্যন্ত সবমিলিয়ে মারা গিয়েছেন ৩,৯৩৬ জন।
— আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করল ভারত। আগামী ৩১ অগস্ট পর্যন্ত এদেশে কোনও আন্তর্জাতিক উড়ান চলাচল করবে না। শুক্রবার দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিজিসিএ এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এর আগে ৩১ জুলাই পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক উড়ান নিষিদ্ধ করা হয়েছিল।
