Mukul Roy discusses with Amit Shah to make strategy against Mamata Banerjee for 2021, মুকুলের সঙ্গে অমিতের বৈঠকে ঘোর জল্পনা! বাংলায় মমতার রাতের ঘুম কাড়তে কৌশল রচনা

২০২১ সালের বিধানসভা নির্বাচনের কৌশল রচনা

২০২১ সালের বিধানসভা নির্বাচনের কৌশল রচনা

২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচন জিততে প্রচার কৌশল কী হবে, তা নিয়েই অমিত শাহের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় মুকুল রায়। আবার একদিন নয়, দুদিন ধরে এই আলোচনা সংঘটিত হয়। মুকুল রায় বঙ্গ বিজেপির নির্বাচনী কমিটির প্রধান। তাঁকে প্রচার কৌশল বুঝিয়ে দেন অমিত শাহ।

করোনা ও আম্ফান নিয়ে রাজ্যের ব্যর্থতা তুলে ধরতে

করোনা ও আম্ফান নিয়ে রাজ্যের ব্যর্থতা তুলে ধরতে

বিজেপি চাইছে করোনা ও আম্ফান নিয়ে রাজ্যের ব্যর্থতা তুলে ধরতে। সেইসব নিয়েই অমিত শাহের সঙ্গে আলোচনা করেন মুকুল রায়। তিনি নিজে জানান, তাঁর সঙ্গে অমিত শাহের যে আলোচনার বিষয়বস্তু ছিল, তা হল রাজ্যের বিধানসভা নির্বাচন। অমিত শাহ বংলার বিধানসভা নির্বাচন নিয়ে পরামর্শ দেন মুকুল রায়কে।

সব্যসাচীর হয়ে সওয়াল মুকুলের

সব্যসাচীর হয়ে সওয়াল মুকুলের

বিধানসভার প্রাক্তন মেয়র বর্তমানে বিজেপির সহ সভাপতি সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে দিল্লি গিয়েছিলেন মুকুল রায়। সব্যসাচীর উপর সম্প্রতি হামলা হয় কলকাতায়। সেই প্রসঙ্গও ওঠে অমিত শাহের সঙ্গে মুকুল রায়ের আলোচনায়। বাংলায় যে তৃণমূলের সন্ত্রাস চলছে তা ফের একবার প্রমাণ করে দিয়েছে সব্যসাচীর উপর হামলার ঘটনা, জানান মুকুল।

কেন্দ্রীয়মন্ত্রিত্ব নিয়ে জল্পনার পারদ চড়েছে

কেন্দ্রীয়মন্ত্রিত্ব নিয়ে জল্পনার পারদ চড়েছে

এদিকে মুকুল রায় দিল্লি যাওয়া থেকেই কেন্দ্রীয়মন্ত্রিত্ব পাওয়া নিয়ে জল্পনার পারদ চড়েছে। জল্পনা শুরু হয় মুকুল রায়কে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়ার জন্যই ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। তাঁকে সম্ভবত কয়লামন্ত্রক দেওয়া হবে বলেও রটনা শুরু হয়ে যায়। তবে সেরকম কিছু ঘটেনি। মুকুল রায় নিজেও বলেন, এখন মন্ত্রিসভা রদবদলের সময় নয়। তাই এই প্রশ্ন বৃথা।

প্রশ্ন করা হয়েছিল মুকুল রায়ের মন্ত্রিত্ব নিয়ে

প্রশ্ন করা হয়েছিল মুকুল রায়ের মন্ত্রিত্ব নিয়ে

দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল মুকুল রায়ের মন্ত্রিত্ব নিয়ে। তিনি হ্যা বা না কিছুই বলেননি। তবে তাৎপর্যপূর্ণ উত্তর দিয়েছেন, মুকুলদা অভিজ্ঞ, তাঁকে মন্ত্রিসভায় সুযোগ দিতেই পারে বিজেপি। তাঁর পূর্ব অভিজ্ঞতাও আছে। আর এর মাঝেই অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক জল্পনা আরও বাড়ায়। সূত্রের খবর, এ ব্যাপারেও কথা হয়েছে দুজনের মধ্যে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মাস্ক না পরে বেরলে ৬ মাসের জেল, ৫ হাজার টাকা জরিমানার ঘোষণা এই সরকারের

Sun Jun 14 , 2020
মাস্ক না পরলে হাজার টাকা পর্যন্ত জরিমানা ঘোষণা করে দিল্লি। উত্তর প্রদেশ ৫০০, ছত্তীসগঢ় ১০০ টাকা জরিমানার সিদ্ধান্ত নেয় Updated By: Jun 14, 2020, 10:43 AM IST ফাইল চিত্র Source link

You May Like

Breaking News

Recent Posts