
বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত
বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি আছড়ে পড়ছে আজ উত্তরবঙ্গে। পূর্বাভাস আগেই ছিল যে, উত্তরবঙ্গ এদিন প্রবল বৃষ্টি দেখতে চলেছে। সোমবার পর্যন্ত এই বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
এদিকে, শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত দক্ষিণ বঙ্গ কার্যত চাতক পাখির মতো বৃষ্টির দিকে চেয়ে আছে। একফোঁটাও বৃষ্টি রবিবার সকালের দিকে হয়নি। যার জেরে আস্বস্তি আরো বেড়েছে গরমে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পশ্চিমবঙ্গের তাপমাত্রা ও বৃষ্টির আশা
রাজ্যের তাপমাত্রা এদিন ৩৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। তার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাও প্রবল হারে বাড়ছে। এরই মাঝে আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান,পুরুলিয়া, বাঁকুড়া , ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃ্ষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার পর্যন্ত ৫ জেলায় বৃষ্টি!
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের ৫ জেলাতেই সোমবার পর্যন্ত প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারের মাটি সবচেয়ে বেশি ভিজবে বলে খবর। এদিকে কোচবিহারে ২.১, জলপাউগুড়িতে ৭.৪, কালিম্পঙে ১.০, শিলিগুড়িতে ৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
