SCSPI-এর ট্যুইটকে উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়েছে, সাংহাই থেকে ৭৬.৫ কিলোমিটার বা ৪৭.৫ মাইল দূরত্বের মধ্যে চলে এসেছিল পি-৮এ সাবমেরিন বিধ্বংসী বিমানটি। সাম্প্রতিক অতীতে এই প্রথম কোনও মার্কিন যুদ্ধবিমান মেনল্যান্ড চায়নার এত কাছাকাছি উড়ে এল। এদিকে, আমেরিকার ইপি-৩ই নিরিক্ষণ বিমান ফুজিয়ান থেকে ১০৬ কিলোমিটার দূরত্বের মধ্যে আকাশে চক্কর খেয়েছে।
সোমবার সন্ধ্যায় করা ওই ট্যুইটে SCSPI-র তরফে আরও দাবি করা হয়েছে, দক্ষিণ চিনের গুয়াংডং এলাকায় আকাশে পথে রেইকি করে গিয়েছে মার্কিন সাঁজায়া বিমানে।
আরও পড়ুন: গোপন নথি পোড়ানোর অভিযোগ, মার্কিন হিউস্টনে বন্ধ চিনা দূতাবাস! পালটা হুঁশিয়ারি বেজিংয়ের
দক্ষিণ চিন সাগরের ঢিল দরজায় অবস্থিত গুয়াংডং এলাকার লেউঝউ উপদ্বীপ (Leizhou Peninsula)। রণকৌশলগত ভাবে এই এলাকা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বর্তমানে সামরিক মহড়া চালাচ্ছে চিনের লালফৌজ। এই মহড়ায় ‘শক্তিশালী গোলাবারুদ’ ব্যবহার করা হচ্ছে বলে খবরে প্রকাশ। যার রেশ ধরে ওই এলাকা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এবার মার্কিন যুদ্ধবিমান নজরদারী চালিয়ে গেল।
আরও পড়ুন: ভারত-চিনের মানুষকে শান্তিতে রাখতে সম্ভাব্য সব করতে রাজি: ট্রাম্প
চিনের বিদেশ মন্ত্রকের সাম্প্রতিকতম ঘটে চলা এই ঘটনার কথা অস্বীকার না করা হলেও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।