Sushant Singh Rajput News: ‘রানিদিদি ধান্দাবাজ’, সুশান্তের সঙ্গে হোয়্যাটস অ্যাপের কথোপকথন প্রকাশ্যে আনলেন রিয়া – rhea chakraborty shares whatsapp messages with sushant singh rajput, in which he’d called sister manipulative

হাইলাইটস

  • তোমাদের এপিক ফ্যামিলি।
  • সৌভিক খুবই সহানুভূতিশীল। তুমিও তাই।
  • আমার এই এত পরিবর্তন শুধুমাত্র তোমার জন্যই

এই সময় বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর হোয়্যাটসঅ্যাপ চ্যাট আগেই তদন্তকারীদের হাতে তুলে দিয়েছিলেন অঙ্কিতা লোখন্ডে। এবার সুশান্তের সঙ্গে হোয়্যাটসঅ্যাপ চ্যাটের একটি স্কিনশট শেয়ার করলেন রিয়া চক্রবর্তী। যেখানে সুশান্ত তাঁর রানিদিদি প্রিয়াঙ্কার ব্যবহারে দুঃখ প্রকাশ করেছেন প্রেমিকা রিয়া চক্রবর্তীর কাছে। এমনকী সুশান্ত সেই চ্যাটে লেখেন,’দিদি প্রিয়াঙ্কা বন্ধু সিদ্ধার্থ পিঠানীকে নিজের মতো করে চালানোর চেষ্টা করছেন’।

এরপর তিনি সেই চ্যাটে রিয়া ও তাঁর ভাই সৌভিকের প্রশংসা করেন। বলেন, ‘তোমাদের এপিক ফ্যামিলি। সৌভিক খুবই সহানুভূতিশীল। তুমিও তাই। আমার এই এত পরিবর্তন শুধুমাত্র তোমার জন্যই। তুমি এবং তোমার পরিবার আমাকে ঘিরে রয়েছ, এটা আমার কাছে খুবই আনন্দদায়ক। তোমার কাছে থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তুমিই আসল রকস্টার’।

এরপর অন্য একটি মেসেজে তিনি লেখেন,’তুমি প্লিজ একটু হাসো। হাসলে তোমায় খুব সুন্দর দেখায়। আমি এখন ঘুমোনোর চেষ্টা করছি। আমি চাই জামিলার মতো একটা স্বপ্ন দেখতে। চলো, বাই’।

সুশান্ত আবারও লেখেন, দিদির ব্যবহার নিয়ে তিনি চিন্তিত। দিদি যেভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সিদ্ধার্থকে ব্যবহার করার চেষ্টা করছেন তা খুবই খারাপ লেগেছে। এছাড়াও সুশান্ত তাঁর দিদিকে লিখেছিলেন, ‘ওই পার্টিতে মদ্যপানের পর তুমি রিয়ার শ্লীলতাহানির চেষ্টা করেছিলে। আমার জন্য যা খুবই লজ্জাজনক’। কিন্তু কয়েকদিন আগেই সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং বলেন, দুই ভাইবোনকে আলাদা করতেই এই মাইন্ড গেম খেলেছিলেন রিয়া। পরে সুশান্ত তা বুঝতে পারেন এবং দিদির কাছে ক্ষমাও চেয়ে নেন। বিকাশ বলেন,’সেদিন পার্টির শেষে প্রিয়াঙ্কা লক্ষ্য করেন সুশান্তের কার্ড দিয়েই পার্টির খরচ মেটাচ্ছে রিয়া।

আরও পড়ুন
‘আমি নিগ্রহের শিকার’, অদ্ভূত অভিযোগ করে সুশান্ত আর দিদির ঝামেলা বাঁধিয়েছিলেন রিয়া!

সেই রাতেও রিয়া তাঁদের সঙ্গেই সুশান্তের ফ্ল্যাটে আসেন। প্রিয়াঙ্কা ঘুমোতে যাওয়ার আগে দেখেন সুশান্ত আর রিয়া কথা বলছেন। পরদিন সকালে উঠে প্রিয়াঙ্কা দেখেন সুশান্ত খুব রেগে আর রিয়া নেই। তিনি কারণ জিজ্ঞাসা করায় বলেন, প্রিয়াঙ্কা কেন রিয়াকে শারীরিক ভাবে নিগ্রহ করলেন, কেনই বা তাঁকে বারে বারে অন্যভাবে ছুঁতে চেয়েছেন, এই ঘটনায় খুবই অপমান বোধ করেছেন সুশান্ত। এরপরই সুশান্তের সঙ্গে তাঁর কথা বন্ধ হয়ে যায়, দিল্লি ফিরে আসেন তিনি। ভাবতেও পারেননি এই ভাবে ভাই বদলে যাবে। যে রানি দিদির কথা অক্ষরে অক্ষরে পালন করতেন সুশান্ত তাঁর সঙ্গেই ২০১৯ এর নভেম্বর পর্যন্ত কথা বন্ধ। এর মাঝে সুশান্তের জামাইবাবু মিটমাট করতে চাইলেও ঝামেলা মেটেনি। নভেম্বরে সুশান্ত ফোন করে রানি দিদিকে সরি বলে এবং বলে খুব বড় ভুল করে ফেলেছে। খুব তাড়াতাড়ি যেন দিদি মুম্বই আসে’।

এই মেসেজই শেয়ার করেছেন রিয়া

এই মেসেজই শেয়ার করেছেন রিয়া

এছাড়াও সুশান্ত লিখেছিলেন, তাঁর রানিদিদি মায়ের শিক্ষার বিরুদ্ধে গিয়েছে। নিজের ইগোকেই তিনি বড় করে দেখতে চেয়েছেন। অহংকারে অন্ধ ছিলেন। আর তাই সুশান্তের মনে হয়েছিল, এই বিশ্বে তাঁর নিজের জন্য পরিবর্তন আনতে যা কিছু প্রয়োজন সবই তিনি করবেন। কেন বন্ধু সিদ্ধার্থকে তিনি সুশান্তের সামনে অপমান করছেন সেই প্রশ্নও তুলতে দেখা গিয়েছে অভিনেতাকে।

এর আগে সুশান্তের ডায়েরির কিছু পাতা ছেঁড়া পাওয়া গিয়েছিল। সেই প্রসঙ্গে রিয়া বলেছিলেন, সুশান্ত তাঁর ও তাঁর পরিবার সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করে একটি বার্তা লিখেছিলেন। তাই তিনি ছিঁড়ে রেখে দিয়েছেন। এছাড়াও লেখা পছন্দ না হলে ছিঁড়ে ফেলা ছিল সুশান্তের অভ্যোস।

শুক্রবার রিয়াকে টানা ৮ ঘন্টা জেরা করে ইডি। শনিবার ফের জেরা করা হয় তাঁর ভাইকেও। সোমবার জেরা করার কথা রয়েছে রিয়ার বাবাকে। অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন রিয়া। ১১ অগস্ট গ্রেফতার করা হতে পারে তাঁকে। এমনকী সিদ্ধার্থ পিঠানীর বয়ানেও সন্দেহ জাগছে ইডি কর্তাদের। তাঁদের মনে হয়েছে রিয়ার সঙ্গে সিদ্ধার্থের এমন কোনও সম্পর্ক ছিল যা জানতেন না সুশান্ত।
এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

post office saving scheme ; saving scheme ; investment ; senior citizen scheme ; You can get a return of more than 9500 rupees every month by investing in the post office senior citizen savings scheme | पोस्ट ऑफिस की सीनियर सिटीजन सेविंग्स स्कीम में निवेश करके हर महीने पा सकते हैं 9500 रुपए से ज्यादा का रिटर्न

Sun Aug 9 , 2020
Hindi News Utility Post Office Saving Scheme ; Saving Scheme ; Investment ; Senior Citizen Scheme ; You Can Get A Return Of More Than 9500 Rupees Every Month By Investing In The Post Office Senior Citizen Savings Scheme नई दिल्लीएक घंटा पहले कॉपी लिंक इस स्कीम के तहत 5 […]

Breaking News

Recent Posts