world News : রাশিয়ার খনি থেকে মিলল দুর্লভ রঙিন হিরে, ওজন ২৩৬ ক্যারাট! – 236-carat unique deep amber color rough diamond discovered in russia

এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তর রাশিয়ার একটি খনি থেকে মিলল ২৩৬ ক্যারাট ওজনের গাঢ় হলুদ রঙের বিরল হিরে। ওই খনিটি বিশ্বের অন্যতম বৃহৎ হিরে উৎপাদক সংস্থা অলরোসা’র মালিকানাধীন। রাশিয়ার কোনও খনি থেকে এর আগে এত বড়ো রঙিন হিরে পাওয়া যায়নি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

রাশিয়ার একেবারে উত্তর প্রান্তের ইতুকিয়া অঞ্চল চরম জলবায়ুর জন্য পরিচিত। শীতকালে এখানে প্রায় কোনও কাজকর্ম করা যায় না। গোটা এলাকা পুরু বরফের চাদরে ঢাকা থাকে। একমাত্র গ্রীষ্মের কয়েক মাস এখানে কাজকর্ম করা যায়। এখানকারই আনাবার নদীর তীরে অবস্থিত অলরোসার এবেলিয়াখ খনি। কয়েক দিন আগে সেই খনি থেকে ‘গাঢ় হলুদ-বাদামি রঙের’ দুর্লভ এই হিরেটির সন্ধান পাওয়া গিয়েছে। সেটি ১২০ মিলিয়ন থেকে ২৩০ মিলিয়ন বছর পুরনো বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে আলরোসার এক শীর্ষ কর্তা পাভেল ভিনিখিন বলেছেন, ‘এত বড় আকারের রঙিন হিরে বিশ্বে খুবই কম পাওয়া যায়। যে কারণে এটি একটি ইউনিক আবিষ্কার।’ ওই হিরে কাটিং করার জন্য রাশিয়ার পাশাপাশি অনেক বিদেশি দামি দামি সংস্থা বিশেষ আগ্রহ দেখাবে বলে আশাবাদী তিনি।

যাকে ঘিরে এত চর্চা সেই দুর্লভ ২৩৬ ক্যারাট হিরের বাজার মূল্য কত, সেই বিষয়ে কিছু জানা যায়নি। মূল্য নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছে রাশিয়ার ওই সংস্থাটি। তবে সেটির দাম যে বিপুল হবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: মধ্যপ্রদেশের খনি থেকে উদ্ধার তিনটি হিরের টুকরো, রাতারাতি লাখপতি শ্রমিক!

নিজেদের এই ‘আবিষ্কার’ পালিশহীন অবস্থায় বিক্রি করে দেওয়া হবে নাকি সেটি তারা নিজেরাই পালিশ করবে সেই বিষয়ে দ্বিধায় অলরোসা। সংস্থাটি জানিয়েছে, হিরেটির মূল্য নির্ধারণ আপাতত তাদের প্রাথমিক কাজ। তার পরে সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এবেলিয়াখ খনি থেকে রঙিন হিরে সন্ধানের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে এক মাসে ওই খনি থেকে তিনটি রঙিন হিরে সন্ধান পাওয়া গিয়েছিল। এগুলির রং ছিল হলুদ, গোলাপি এবং পার্পেল-পিঙ্ক। যেগুলি বিশাল দর উঠেছিল।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

पूरे देश में बड़े उत्साह के साथ मना 26वां `विश्व आदिवासी दिवस`

Sun Aug 9 , 2020
जलपाईगुड़ी। पूरे देश में रविवार को 26वां विश्व आदिवासी दिवस मनाया जा रहा है। इसी के मद्देनजर उलगुलान भारत आदिवासी एकता मंच की ओर से जलपाईगुड़ी जिले के नागराकाटा में रंगारंग एक बाइक रैली निकाली गई।  यह बाइक रैली नागराकाटा स्टेशन से निकली जो मेटली, चालसा आदि विभिन्न मार्गों का […]

You May Like

Breaking News

Recent Posts