
তৃণমূলের সম্ভাব্য আসন ২০২১ বিধানসভায়
একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সমাবেশের পর একবার ভবিষ্যদ্বাণী করেছিলেন অনুব্রত। এবার আউশগ্রামের কর্মিসভা থেকে অনুব্রত বললেন, ২০২১-এ ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হচ্ছে বাংলায়। আবারও তিনি জানিয়ে দিলেন তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা। কর্মীদের ভেদাভেদ ভুলে কাজের বার্তা দিয়ে তিনি জানিয়ে দেন ২২০ থেকে ২৩০ আসন বাঁধা তৃণমূলের।

পর পর তিনবার ভবিষ্যদ্বাণী কেষ্ট-র
অনুব্রত মণ্ডল প্রথম ভবিষ্যদ্বাণী করেছিলেন খরাশোলের কর্মিসভা থেকে। অনুব্রত জানিয়েছিলেন ২০২১ বিধানসভায় ২৩০ থেকে ২৪০ আসন পাবে তৃণমূল কংগ্রেস। ২১ জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যয়ের ভার্চুয়াল সমাবেশের পর একই আসন প্রাপ্তির কথা জানিয়েছিলেন তিনি।

তৃণমূলের সংখ্যার ধারেকাছেও থাকবে না বিজেপি
অনুব্রতর সাফ কথা, বিজেপিকে হেলায় হারাবে তৃণমূল। তৃণমূলের আসন সংখ্যার ধারেকাছেও পৌঁছতে পারবে না বিজেপি। বিজেপির সব জারিজুরি শেষ হয়ে যাবে ২০২১-এর বিধানসভায়। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, বিজেপি হালে পানি পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন, মানুষের জন্য কাজ করেন, মানুষ তাঁকে ছেড়ে যাবে না।

অনুব্রতর ভবিষ্যদ্বাণী মিলিয়ে নেবেন
অনুব্রতর ব্যাখ্যা ছিল, ২৩০ থেকে ২৪০টা আসনে জিতবে তৃণমূল। বিরোধীরা ৬০-এর মধ্যেই আটকে যাবে। তৃণমূলের আসন সংখ্যা কোনওমতেই ২২০-র নিচে নামবে না। আগে বলেছিলেন হিসেব বলছে ২৩০ থেকে ২৪০-এর মধ্যে থাকবে সংখ্যাটা। এখন অবশ্য বলছেন ২২০ থেকে ২৩০। মিলিয়ে নেবেন।
