Adhir Chowdhury questions the work of Irrigation Dept on coming of monsoon, বর্ষায় সেচ দফতের কাজ নিয়ে কটাক্ষ অধীরের

করোনা নিয়ে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য দফতর

করোনা নিয়ে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য দফতর

অধীর চৌধুরী এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, আর স্বাস্থ্যবিভাগ তা সামলাতে হিমশিম খাচ্ছে। তাঁর প্রশ্ন এর মধ্যে ডেঙ্গি হানা দিলে কী হবে, প্রশ্ন করেন তিনি।

 বন্যার আশঙ্কা

বন্যার আশঙ্কা

এদিন অধীর চৌধুরী রাজ্যে আগাম বন্যার আশঙ্কা করেন। তিনি বলেন, বন্যা ও ভাঙনের আশঙ্কা মুর্শিদাবাদের মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। এখন থেকেই যদি বন্যা প্রতিরোধের চেষ্টা করা হয়, তাহলে ভাল হয় বলেও মন্তব্য করেছেন তিনি। কটাক্ষ করে তিনি বলেন, রাজ্যে সব কিছুই হয় ঘটনা ঘটে যাওয়ার পরে।

সেচবিভাগের কাজকে কটাক্ষ

সেচবিভাগের কাজকে কটাক্ষ

অধীর চৌধুরী সেচ বিভাগের উদ্দেশে কটাক্ষ করে বলেন, সেখানে একটা চালু কথা রয়েছে টাকা মাটি আর মাটি টাকা। যা নিয়ে মুখ্যমন্ত্রীকে এখন থেকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অধীর চৌধুরী।

পরিযায়ী শ্রমিকদের অপমান

পরিযায়ী শ্রমিকদের অপমান

অধীর চৌধুরী এদিন অভিযোগ করেন বাংলার পরিযায়ী শ্রমিকদের অপমান করছে তৃণমূল সরকার এবং মন্ত্রী নেতারা। তিনি বলেন পরিযায়ী মানেই যেন ক্রিমিনাল। তিনি বলেন, পরিযায়ী কথাটায় তাঁর আপত্তি রয়েছে। তাঁদেরকে বাংলার বাইরে আটকে থাকা বললে ভাল হয়। তিনি বলেন প্রত্যেক মানুষের সমমর্যাদার অধিকার আছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভিক্ষাবৃত্তি করেই চলত ওঁদের পেট! লকডাউনে সেই অভুক্তদের পাশে দাঁড়াল দুর্গাপুজো কমিটি

Sun Jun 14 , 2020
মন্দিরের সামনে সবচেয়ে ভালো ভিক্ষাবৃত্তির। দক্ষিণেশ্বর খুলেছে বেলুড় মঠ খুলতে চলেছে কিন্তু কালীঘাট যে বন্ধ। কালীঘাটের সামনে ভিক্ষা করেন এরকম মানুষের সংখ্যা বড় একটা কম নয়। Source link

You May Like

Breaking News

Recent Posts