তর্পণের মঞ্চ ভাঙা নিয়ে বিস্ফোরক রাজু, Raju Banerjee criticises police for breaking tarpan stage in Kolkata

জামুড়িয়া, আসানসোলে আগেও পুলিশকে হুঁশিয়ারি

জামুড়িয়া, আসানসোলে আগেও পুলিশকে হুঁশিয়ারি

রাজু বন্দ্যোপাধ্যায় আগেও পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন। অগাস্ট ও সেপ্টেম্বরে, জামুড়িয়া ও আসানসোলের দুটি সভা থেকে পুলিশকর্মীদের জুতো চাটানার কথা বলেছিলেন রাজু। পাশাপাশি পুলিশের পরিবারকেও দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এর ফলে দুই থানায় তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছিল। বুধবার দুই মামলায় জামিন নিতে আসানসোল আদালতে আত্মসমর্পণ করেন রাজু।

এবার তর্পনের মঞ্চ ভাঙা নিয়ে পুলিশকে হুঁশিয়ারি

এবার তর্পনের মঞ্চ ভাঙা নিয়ে পুলিশকে হুঁশিয়ারি

মঙ্গলবার রাতে প্রথমে পুলিশ বিজেপিকে তর্পণের জন্য করা মঞ্চ খুলে নিতে বলে। তা না করায় পুলিশই তা খুলে দেয়। সেই ঘটনারই সমালোচনা করেছেন রাজু। তিনি বলেন, যাঁরা তর্পণের মঞ্চ ভেঙেছেন, তাঁদের উর্দি খুলে নেব।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ

এদিন বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ঘাটে তর্পণের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের ভাতা নিয়ে নাটক করছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার দুর্গাপুজো করা, তর্পণ করা, সনাতন ধর্ম পালনে বাধা দিচ্ছে।

লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

পাশাপাশি লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মনে ছিল না আজ মহালয়া। না হলে আজকের দিনেই তিনি লকডাউন করে দিতেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

জম্মু-কাশ্মীরে নাশকতার ঘটনা কমেছে ৫৪ শতাংশ, সংবিধানের ৩৭০ ধারা লোপের ফল!

Thu Sep 17 , 2020
নিজস্ব প্রতিবেদন- বৃহস্পতিবার সকালেই তিনজন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তারক্ষীরা। দুজন সেনা জওয়ান গুরুতর আহত। একজন মহিলাও প্রাণ হারিয়েছেন। নিত্যদিনই উপত্যকায় সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনার কথা শোনা যাচ্ছে। তবুও পরিসংখ্যান বলছে, কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর নাশকতার ঘটনা কমেছে ৫৪ শতাংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট বলছে, গত কয়েক বছরের তুলনায় এবার উপত্যকায় […]

You May Like

Breaking News

Recent Posts