প্রতি ১০ গ্রাম গিনি সোনার (২২ ক্যারেট) ৪৭ হাজার ৮৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৭ হাজার ৯৯০ টাকা। আর হলমার্ক গয়নার সোনার (২২ ক্যারেট) প্রতি ১০ গ্রামের দাম ৪৮ হাজার ৫৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৮ হাজার ৭১০ টাকা।
গতকালের তুলনায় চড়া দাম উঠেছে রুপোর। গত ২৪ সেপ্টেম্বর প্রতি কিলোগ্রাম রুপোর বারের দাম ছিল ৫৭ হাজার ১৮০ টাকা। তা বেড়ে হয়েছে ৫৮ হাজার ৯৩০ টাকা। তবে গয়না কিনতে গেলে গ্রাহকদের আরও কিছুটা বেশি টাকা গুণতে হবে। কারণ এর সঙ্গে যুক্ত হবে GST এবং মেকিং চার্জ।
ভারতে মোট প্রয়োজনের অধিকাংশ সোনা বিদেশ থেকে আমদানি করতে হয়। এক এক রাজ্যে সোনা এবং রুপোর উপরে করের হার বিভিন্ন। ফলে বিভিন্ন শহরে এর দামের তারতম্য দেখা যায়।
আরও পড়ুন: ২০,০০০ কোটির কর হাতছাড়া, উপরন্তু জরিমানা! Vodafone মামলায় আন্তর্জাতিক কোর্টে হার কেন্দ্রের
টানা ছ’দিনের পতনের পরে শুক্রবার ভারতের শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। সপ্তাহের শেষ কাজের দিনে বাজার বন্ধ হওয়ার সময় ৭৮৬.৮৪ পয়েন্ট বা ২.১৫ শতাংশ বৃদ্ধি পায় সেনসেক্স। সে সময় সূচক ছিল ৩৭,৩৪০.৪৪ পয়েন্ট। অন্যদিকে, নিফটি ২.২৬ শতাংশ বা ২৪৪.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১,০৫০.২৫ পয়েন্ট।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।