petrol prices: ফের ঊর্ধ্বমুখী ডিজেল, অপরিবর্তিত পেট্রল! চার মেট্রো শহরে জ্বালানির দাম জানুন… – diesel prices hiked today, while petrol remains unchanged

এই সময় ডিজিটাল ডেস্ক: থামার কোনও লক্ষণই নেই ডিজেলের দামের। পরপর দু দিন দাম বাড়ার পর মঙ্গলবার দাম অপরিবর্তিত ছিল। আবার বুধবার ধরা পড়ল এই জ্বালানির ঊর্ধ্বগতি। তবে এ দিনও বাড়েনি পেট্রলের দামও। এই নিয়ে টানা ১৭ দিন অপরিবর্তিতই থাকল পেট্রলের দাম। ডিজেলের দাম উত্তরোত্তর বেড়ে চলায় দিল্লিতে পেট্রলের থেকে এখনও দামি ডিজেল।

গত বুধ, বৃহস্পতি ও শুক্র ও শনিবার জ্বালানির দাম অপরিবর্তিতই ছিল। তবে রবিবার ডিজেলের দাম লিটারপিছু বাড়ে ১২ পয়সা। এর ফলে কলকাতায় ডিজেলের দাম বেড়ে লিটারপিছু ৭৬.০৫ টাকা হয়েছিল। সোমবার আরও বাড়ে ডিজেলের দাম। সে দিন কলকাতায় লিটারপিছু ডিজেলের দাম ৭৬.১৭ টাকা হয়। দিল্লিতে সে দিন এক লিটার ডিজেলের দাম হয় ৮১.০৫ টাকা। মঙ্গলবারও সেই দামই অপরিবর্তিত থাকে।

আজও অপরিবর্তিত জ্বালানির দাম, দিল্লিতে এখনও পেট্রলের থেকে দামি ডিজেল! কোথায় কত?

বুধবার পেট্রলের দাম অপরিবর্তিতই রয়েছে। তবে এ দিন ফের বেড়েছে ডিজেলের দাম। বুধবার কলকাতায় ডিজেলের দাম লিটারপিছু ৭৬.৩৩ টাকা। দিল্লিতে এ দিন এক লিটার ডিজেলের দাম হয়েছে ৮১.১৮ টাকা।

আজও অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম, কলকাতায় কত জেনে নিন…

চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে…

শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
কলকাতা 82.10 76.33
দিল্লি 80.43 81.18
মুম্বই 87.19 79.40
চেন্নাই 83.63 78.22

আরও বাড়ল ডিজেলের দাম, পেট্রল অপরিবর্তিত! জানুন, কোথায় কত?

জুন মাসে টানা ২১ দিন ধরে বেড়ে চলে পেট্রল ও ডিজেলের দাম। দেশে সাধারণত পেট্রলের দাম অনেকটাই বেশি থাকে ডিজেলের থেকে। তবে গত কয়েকদিনে দেশে নজির সৃষ্টি করে ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেশি ছিল। সব মিলিয়ে মাথায় হাত পড়েছে আম জনতার। ১৬ মার্চ থেকে টানা ৮২ দিন অপরিবর্তিত থাকার পর বেড়েই চলে পেট্রল-ডিজেলের দাম।

বাড়েনি জ্বালানির দাম, এখনও পেট্রলের থেকে দামি ডিজেল! কোথায় কত?

গ্লোবাল এনার্জি সুপারমেজর বিপি পিএলসি গোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বেঁধে জ্বালানি তেলের খুচরো ব্যবসায় নামছে বলে জানায় মুকেশ আম্বানির রিয়াল্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ভারতে জিয়ো-বিপি (Jio-bp) ব্র্যান্ডের অধীনে শুরু হবে জ্বালানির এই খুচরো ব্য়বসা। ঘোষিত হয়েছে এই দুই গোষ্ঠীর যৌথ সংস্থা ‘রিলায়্যান্স বিপি মোবিলিটি’ (RBML)।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

BJP leader Mehraj-U-Din Malla kidnapped in sopore, manhunt launched | सोपोर में BJP नेता मेहराजुद्दीन मल्ला का अपहरण, कल रात से अगवा; तलाश में जुटी पुलिस

Wed Jul 15 , 2020
अगलीखबर ईरान ने भारत की अनदेखी की, चाबहार-जाहेदान रेल परियोजना के लिए शुरू किया काम Source link

You May Like

Breaking News

Recent Posts