Coronavirus Disease in India Live Updates: করোনা পরিস্থিতি LIVE: দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৬ লাখ – Coronavirus India West Bengal World Live Updates India’s Coronavirus Caseload Crosses 16 Lakh

এই সময় ডিজিটাল ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫২,১২৩ জন! দেশে একদিনে আক্রান্ত এই প্রথম পেরোল ৫০,০০০-এর গণ্ডি। মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষের বেশি। এক দিনে ৭৭৫ জনের মৃত্যু মোট মৃতের সংখ্যাটাকে এক ধাক্কায় ৩৪,৯৬৮-তে পৌঁছে দিয়েছে!

—দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ছাড়িয়ে গেল।

—কিন্তু ভয় ধরানো এই সংখ্যাতত্ত্বের মাঝেও সুস্থতার হার এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানে আশার আলো দেখছে স্বাস্থ্য মন্ত্রক। তথ্য বলছে, দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা ১০,২০,৫৮২, অর্থাৎ মোট আক্রান্তের ৬৪.৪ শতাংশ এখন সুস্থ।

—আর সুস্থতার নিরিখে ১০ লক্ষের এই গণ্ডি টপকাতে সময় লেগেছে মাত্র ১৫০ দিন। অর্থাৎ, পাঁচ মাসের মধ্যে করোনাযুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছেন ১০ লক্ষেরও বেশি মানুষ! আর সেই সঙ্গে করোনায় মৃত্যুর হার ৩.৩ শতাংশ থেকে এক ধাক্কায় কমে হয়েছে ২.২১ শতাংশ।

—সুস্থ হয়ে ওঠার হারে অবশ্য কেন্দ্রের মাত্রাকে ছাপিয়ে গিয়েছে রাজ্য। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, রাজ্যের মোট ৬৭,৬৯২ আক্রান্তের (গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৪৩৪ জন) মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪৬,২৫৬। অর্থাৎ, রাজ্যের করোনা আক্রান্তের ৬৮.৩৩ শতাংশই এখন সুস্থ। যে মৃত্যুর হার নিয়ে একাধিকবার কেন্দ্রের কাঠগড়ায় উঠতে হয়েছে রাজ্যকে, সেই গড়েও কেন্দ্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলা।

—গত ২৪ ঘণ্টায় রাজ্যে একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হলেও, আক্রান্তের নিরিখে মৃতের হার ২.২৬ শতাংশ। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘৪৬ জনের মৃত্যু অবশ্যই দুর্ভাগ্যজনক, কিন্তু আক্রান্তের নিরিখে মৃতের এই সংখ্যার বিচার করলে দেখা যাবে ১০০ জন আক্রান্তের মধ্যে ২ জনেরও মৃত্যু হয়নি। তবে একই সঙ্গে বলতে চাইব, আমাদের চেষ্টা থাকবে মৃত্যুর হার এক শতাংশের কমে নামিয়ে আনা।’

—সংক্রামিতের সংখ্যা বৃদ্ধির মাঝেও স্বাস্থ্য মন্ত্রকের আশার বার্তা যে নেহাত স্তোকবাক্য নয়, তা বুঝিয়ে দিচ্ছে গত কয়েক মাসের পরিসংখ্যানই। প্রথম আড়াই লক্ষ করোনা রোগী সুস্থ হতে যেখানে সময় লেগেছে ১১৪ দিন, সেখানে পরের আড়াই লক্ষ সুস্থ হয়েছেন মাত্র ১৭ দিনে, তার পরের আড়াই লক্ষ ১১ দিনে এবং শেষ ভাগে আড়াই লক্ষ মানুষের সুস্থ হতে সময় লেগেছে মাত্র আট দিন! স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ভারতে সুস্থতার হার (৬৪.৪ শতাংশ) টপকে গিয়েছে বিশ্বের করোনা সুস্থতার গড়কে (৬১.৯ শতাংশ)।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sushant Singh Rajput suicide case: Mumbai police stopped investigation at present | बिहार पुलिस के चलते मुंबई पुलिस ने जांच रोकी, कोई नया स्टेटमेंट फिलहाल रिकॉर्ड नहीं किया जाएगा

Fri Jul 31 , 2020
2 घंटे पहले कॉपी लिंक सुशांत सिंह राजपूत सुसाइड केस में मुंबई पुलिस इसी सप्ताह धर्मा प्रोडक्शन के हेड और फिल्ममेकर करन जौहर को पुलिस स्टेशन बुलाने की तैयारी में थी। लेकिन फिलहाल उनसे पूछताछ अटक गई है। मुंबई पुलिस अब यह मॉनिटर कर रही है कि बिहार पुलिस किस […]

You May Like

Breaking News

Recent Posts