জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান আরও গোপন সুড়ঙ্গ কাটতে পারে বলে আশঙ্কা করছেন ডিজিপি দিলবাগ সিং। গত মাসে সাম্বা জেলায় একটি সুড়ঙ্গের সন্ধান মেলে। সেই সুড়ঙ্গ পরিদর্শনে গিয়েছিলেন পুলিশকর্তা। তিনি বলেন, ভারতে জঙ্গি পাঠাতে পাকিস্তানের এটি কমন কৌশল।
